1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দীঘিনালা উপজেলায় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৩ দেখেছেন

মোঃ সুমন উদ্দিন, দিঘীনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিঘীনালা উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি দিঘীনালা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়ার কথা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার কারণে দিনদিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের মা-বোনরাও আজ নিরাপদ নয়। মারাত্মক হুমকির মুখে সমাজ। ধর্ষণসহ বিভিন্ন অন্যায় কাজ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা। ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মোঃখালেদ হাসান (রবিন) ছাত্র প্রতিনিধি, মো:মারুফ খান, বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন, মোঃইরফান আহাম্মদ মো:তাওহীদ হাসান (তন্ময়) ,গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী শেফালী বেগম, মাইশা আক্তার, বিলকিস বেগম,তুখলিফুল মিয়া প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.