1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

ধর্ষণের শাস্তি প্রকাশ মৃত্যুদন্ডের দাবীতে প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ দেখেছেন

ফরহাদুল ইসলাম নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরসহ সারা বাংলাদেশে ধর্ষণ, খুন, ডাকাতিসহ ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি  দুপুর ১২টায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নবীনগরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে নবীনগরের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় তারা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় এবং সরকারকে এই মর্মে আইন পাসের অনুরোধ করে। নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নবীনগর সরকারি কলেজে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলো তুলে ধরেন। এ সময় ছাত্র প্রতিনিধিদের বক্তব্যে দেশ বারবার স্বাধীন হলেও কেন নারীরা স্বাধীন নয়, পোশাকের কারণে যদি ধর্ষণের শিকার হয়! কেন মাদ্রাসা শিক্ষার্থী কেন ধর্ষণের শিকার হল, কেন ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হল, এইসব ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, “প্রশাসনের কাছে আমাদের দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশে প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের শাস্তির বিষয়ে তেমন কিছু জানা যায় না। তাই, ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড।” পাশাপাশি, দেশের ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সাধনের দাবিও জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.