1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ইসরাইল ও হামাসের সহিংসতায় ১২ জন থাই ও ১০ জন নেপালী নাগরিক নিহত

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ দেখেছেন

নিউজ ডেস্ক

ইসরাইলি বাহিনী এবং হামাসের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটি তাদের নাগরিকদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। থাই সরকার সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারচোকে বলেন, ইসরাইলে থাই দূতাবাস নিহতদের নিয়োগকর্তাদের কাছ থেকে তারা তাদের মৃত্যুর কথা জানতে পেরেছে।

তিনি আরো বলেন, শনিবার হামাস ব্যাপক আকারে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়। এতে আরো ৮ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।

ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ৩০,০০০ থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।

শ্রমমন্ত্রী ফিফাত রাচাকিতপ্রাকর্ন বলেন, ইসরাইলি বাহিনী শ্রমিকদেরকে বিপজ্জনক অঞ্চল থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে।

থাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে ফিফাত বলেন, ‘১,০৯৯ জন থাই নাগরিক ইসরাইল থেকে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছে।’

তিনি আরো বলেন, ‘ফাইটিং জোনে আমাদের প্রায় ৫,০০০ কর্মী কাজ করছে।’

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১০ নেপালি শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় নেপাল দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলে নেপালের দূতাবাস থেকে ফার্স্ট সেক্রেটারি অর্জুন ঘিমির ফোনে এএনআইকে বলেছেন, ইসরায়েলি পুলিশ আমাদের নিশ্চিত করেছে যে, ১০ নেপালির মরদেহ পাওয়া গেছে। কয়েকজন যোগাযোগের বাইরে আছেন। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই সংখ্যা বাড়তে পারে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইল-গাজা সংঘাতে ১,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে একটি ‘দীর্ঘ এবং কঠিন’ লড়াইয়ের সতর্কবার্তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.