নুরুল আমিন পলাশ,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মদক্ষায় ও সাফল্যে গুণীজন সম্মাননা হৈম নরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ১৪ জানুয়ারি খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন শ্রেষ্ঠ ওসি মোঃ সবজেল হোসেনের হাতে সম্মাননা স্বরূপ পুরস্কৃত করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। কর্মদক্ষায় ও সাফল্যে অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন গুণীজন সম্মাননা হৈম নরেন্দ্র স্মৃতি পদকে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, শামিম আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুল আমিন পলাশ মো: সাহাদত হোসাইন প্রমুখ।