1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

অপারেশন ডেভিল হান্ট: কুমিল্লায় ৭দিনে গ্রেপ্তার ৬০

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ দেখেছেন

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৭দিনে জেলায় মোট ৬০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা, লিফলেট বিতরন ও নাশকতার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বরুড়া আড্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান (৫২), হোমনা চান্দের হাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল হাসান (৩২), বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান খান (৫৬), নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নূরনবী (৩০), সদর দক্ষিনের বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোবারক হোসেন (৫২), দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান (৪৫), বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.