মোঃ শাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ২ যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরের আলফাডাঙ্গা ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে এক পক্ষের লোকজন হামলা করে আহত ব্যক্তিকে গুরুতর আহত করে। তৃতীয় বার হাসপাতালে সামনে মেন রোড দুই পক্ষ সংঘর্ষ করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।পরে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে কামারগ্রাম হানিফের ছেলে রিফাত ফরিদপুর মেডিকেল কলেজ পাঠায় এবং কুচিয়াগ্রাম সাঈদ ফকির ছেলে মিরাজ ফকির আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি আছে।