1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ দেখেছেন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডেইলী নিউজ মেইলের জেলা প্রতিনিধি মো. শাহ কামাল সাগর এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয় টিভির হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, ডেইলি অবজারভার এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দি সাউথ এশিয়ান টাইমস হবিগঞ্জ প্রতিনিধি মো. আজিজুর রহমান শায়েল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বাংলাদেশ টাইমস স্টাফ রিপোর্টার এস ডি আর পিনাক, দৈনিক তরফ কণ্ঠের মফস্বল রিপোর্টার সাইফুদ্দিন জাবেদ, দৈনিক নিরপেক্ষ এর জেলা প্রতিনিধি আব্দুল হাকিম, হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, দৈনিক খবরের কন্ঠ এর বার্তা সম্পাদক মীর দুলাল, দৈনিক বিজয় প্রতিধ্বনির স্টাফ রিপোর্ট সঞ্জব আলী, ডেইলী হবিগঞ্জের সকাল স্টাফ রিপোর্টার লায়ন আনোয়ার হোসেন, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার সাহেনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেয়া হয় সদস্য করা হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা অজুহাতে আমাদেরকে সদস্য হওয়া থেকে বঞ্চিত করে । আমরা বরাবরই বৈষম্যের শিকার।
বক্তারা, হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে সদস্য অন্তর্ভুক্ত ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী জানান।
অন্যতায় এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.