1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গণঅধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ দেখেছেন

আব্দুল করিম, নারায়ণগঞ্জ : ৬ ফেব্রুয়ারি ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জি: নাহিদ এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাক্ষরিত পত্রে সোনারগাঁও পৌরসভার জন্য ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটিতে আহবায়ক করা হয়েছে উলফত কবির মাস্টারকে এবং সদস্য সচিব করা হয়েছে আবু বক্কর সিদ্দিককে। গণঅধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মো: ওয়াহিদুর রহমান মিল্কী। ২১ সদস্য বিশিষ্ট গণঅধিকার পরিষদ সোনারগাঁও পৌরসভা কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে এবং সোনারগাঁও পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। গণঅধিকার পরিষদ এই প্রথমবারের মতো সোনারগাঁও পৌরসভায় দলটির কমিটি ঘোষণা করেছে। এর আগে নারায়ণগঞ্জ জেলা এবং সোনারগাঁ উপজেলায় দলের কমিটি ছিলো। ৫ আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্রমান্বয়ে গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনগুলো তাদের কমিটি গঠন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.