1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

টঙ্গীতে বিএনপির ৩১ দফা রুপরেখা কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন

মুন্নি আক্তার: বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর, অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু মিছিল ও মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের লক্ষ্য ও আদর্শ সার্থক হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সদস্যপদ ফরম বিতরণের সময় সতর্ক থাকতে হবে, যাতে কোনো আওয়ামী লীগ কর্মী বা অনুপ্রবেশকারী দলে প্রবেশ করতে না পারে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও দৃঢ় অবস্থানে থাকতে হবে। অনুষ্ঠানের সভাপতি টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ তার বক্তব্যে বলেন, “টঙ্গী ও গাজীপুরে এমন কোনো স্থান নেই, যেখানে আওয়ামী লীগ দখল করে নাই। তারা প্রতিটি ক্ষেত্রেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, বিএনপির কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদের কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেয়নি। তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমি মিথ্যা মামলায় জেল খেটেছি, অসংখ্য কষ্ট সহ্য করেছি। রাজধানীর উত্তরা থানার মামলায় সাজাপ্রাপ্ত হয়েছি, আমার ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে, গ্রেফতারও হয়েছি। কিন্তু তবুও আমি দলের আদর্শের প্রতি অটল থেকেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রেখেছি। রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা কর্মশালায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল,সাবেক ছাত্রদলের নেতা প্রত্যায় বেপারী, পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপু,৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাদ মাহমুদ জালাল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.