শাহাদাৎ হোসেন সরকারঃ আশুলিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা । ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি সোনিয়া মার্কেট ভাই ভাই এন্টারপ্রাইজ গার্মেন্টস এক্সপোর্ট গোডাউনে এঘটনা ঘটে।এসময় গোডাউন ভাংচুর করা সহ ক্যাশ থেকে প্রায় সাত লাখ দশ হাজার টাকা নিয়ে যায়। জানা যায় ব্যবসায়ী সমিতি সংগঠন একটি প্রতিষ্ঠানের নামে চাঁদা দাবি করে জসিম নামে এক ব্যক্তি, চাঁদার টাকা না দেওয়ার জসিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।এ বিষয়ে ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মোঃ হানিফ মিয়া বলেন জসিম দীর্ঘদিন যাবত বিভিন্ন ইসুতে চাঁদা দাবি করে আসছিল আমি চাঁদা দিতে অস্বীকার করায় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দিয়ে এই হামলা চালায়। আমি এব্যপারে সুষ্ঠু বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি যার নং ৯/৮৩। তারিখ ০৩/০২/২০২৫ ইং মোঃ সাইফুল ইসলাম উপপরিদর্শক আশুলিয়া থানা বলেন এবিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।