1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ দেখেছেন

দিনাজপুর ব্যুরো চিফ : দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা-২০২৫ ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। সভাটি সকাল সাড়ে ১১টায় দিনাজপুর লোকভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সাধারণ সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি শ্রমিকদের অধিকার, উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া জেলা যুবদলের সহ-সভাপতি ও দিনাজপুর মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শ্রমিকদের কল্যাণে সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তৃতায় ইউনিয়নের উন্নয়ন ও সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।এছাড়াও সভায় বক্তব্য রাখেন— প্রকৌশলী মামুনুর রশিদ (সহকারী পরিচালক, দিনাজপুর আঞ্চলিক দপ্তর),হুমায়ুন কবির (শ্রম কর্মকর্তা),মোঃ নুরুল ইসলাম নুরু (সাবেক সাধারণ সম্পাদক, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন),মোঃ জাহাঙ্গীর আলম (সহ-সাধারণ সম্পাদক, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন),মোঃ জিল্লুর রহমান (শ্রমিক নেতা),মোঃ আব্দুল মজিদ। সভায় নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী নির্বাচনের আয়োজন এবং নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.