1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা নাই -উপদেষ্টা আদিলুর রহমান খান

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশে যে ফ্যাসিবাদের জায়গা নাই, এটি আমরা সারাদেশ জুড়ে বলতে দিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে যেন আবার একইভাবে ঐক্যবদ্ধ ভাবে রাখা যায় তার জন্য আমরা সারাদেশে এই বার্তা দিতে চাই।’ ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার মো.ওমর বিন নুরুল আবচারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচার শহীদরা তাদের আত্মদানের মাধ্যমে অবসান ঘটিয়েছেন। তা যেন কোনোদিন কখনও ফিরে আসতে না পারে। সমস্ত অত্যাচার অবিচারের যেন পরিসমাপ্তি ঘটে- এই জন্য শহীদদের কাছে আসা। শহীদদের কবর জিয়ারত করা। এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহীদ ওমরের ঘরে যান এবং ওমরের মা রুবি আকতারের সাথে দেখা করে সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো.শাকিল, জামায়াত নেতা মো.ইউসুফ ও মো.নাজিম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.