1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের যৌথ উদ্যোগে নির্ভাবনা স্বাস্থ্য বীমার প্রথম বীমাদাবি প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ দেখেছেন

মোঃ শাহিদুল ইসলাম,ফরিদপুরপ্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ব্র্যাক এবং চার্টার্ড  লাইফ ইন্সুরেন্স এর যৌথ উদ্যোগে “নির্ভাবনা স্বাস্থ্য বীমা”গ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ব্যাক্তি হিসেবে  হাসপাতালে ভর্তিকালীন কভারেজ  ৮ হাজার ২ শত ৫০ টাকা বীমা সুবিধা প্রদান করা হয়েছে। এ  উপলক্ষে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ব্র্যাক  নগরকান্দা শাখার সভাকক্ষে এক অনুষ্ঠানেরআয়োজন করে। “ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের যৌথ উদ্যোগে নির্ভাবনা স্বাস্থ্য বিমার প্রথম বিমাদাবি প্রদান”  নির্ভাবনা স্বাস্থ্য বিমার গ্রাহকগণ হাসপাতালে ভর্তি, বহিরবিভাগে ডাক্তার দেখানো, গর্ভাবস্থায় সিজারিয়ান ডেলিভারি নরমাল ডেলিভারি এবং দুর্ঘটনাজনিত কারণে গর্ভপাতের পাশাপাশি স্বাভাবিক/দুর্ঘটনায় মৃত্যু এবং আংশিক/পূর্ণ অক্ষমতা অথবা পঙ্গুত্বে নির্ধারিত আর্থিক বিমা কভারেজ পাবেন। ব্র্যাক নগরকান্দা শাখা অফিসের এসিডিপি এর গ্রাহক  নাজমা আক্তারকে ২১শে অক্টোবর ২০২৪ তারিখে নির্ভাবনা স্বাস্থ্য বীমার সুরক্ষা ক্যাটাগরি-১ প্যাকেজটি ৭০০ টাকা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে গ্রহণ করেন এবং অসুস্থতার কারণে ৩০ শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং তিনি স্বাস্থ্য বীমা অধীনে থাকায় মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার বিমাদাবি টি নিষ্পত্তি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্র্যাকের সহযোগী পরিচালকবেলায়েত হোসেন,ডেপুটি প্রোগ্রাম হেড এহসানুল ইসলাম,প্রোগ্রাম ম্যানেজার ইয়াসির আরাফাত, সিনিয়র ম্যানেজার উম্মে কুলসু, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজারমির্জা মো: নাবির উদ্দিন। সভায় ব্র্যাকের সহযোগী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন উল্লেখ করেন,”বিগত ৫৩ বছর ধরে ব্র্যাক মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করে আসছে এর পাশাপাশি জনগনের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় নির্ভাবনা স্বাস্থ্য বিমা প্রকল্প টি স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। আশা করছি এই কার্যক্রমটি ২০৩০ সালের মধ্যে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সরকারকে সহায়তা করবে। তিনি আরও বলেন, আগামী ৫ বছরে ২০ লাখ মানুষকে এই খুদ্র স্বাস্থ্য বীমার আওতায় আনার লক্ষ্যে ব্র‍্যাক কাজ করে যাচ্ছে। চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম. সাঈদ হোসেন বক্তব্য রাখেন যে” ব্র্যাকের এই মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের সদিচ্ছায় চার্টার্ড লাইফ যৌথভাবে সহযোগিতা করে গর্বিত। চার্টার্ড লাইফ এভাবেই ব্র্যাকের সকল স্বাস্থ্য বীমা গ্রহিতাকে ক্যাশ এবং ক্যাশলেস স্বাস্থ্য কভারেজ প্রদানের মাধ্যমে চিকিৎসায় নির্ধারিত আর্থিক কভারেজ প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.