1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাংচুরের ঘটনায় চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটকৃত সুমন আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর গ্রামের হুচুকপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে। তাকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সদস্যরা রওনা করেছেন রাজশাহীর উদ্দেশ্যে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর অভিযানপত্র পেয়ে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করে।
রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুইজন স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.