1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার ও চোর গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫০ দেখেছেন

মোঃ আবু হাসান, ভ্রাম্যমান প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-২৭, তাং-২৮/০১/২০২৫ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০। জিআর-২৭/২৫(শেরপুর)।

মামলার বাদী মোঃ শাহ আলম এজাহারে উল্লেখ করেন যে, গত ২৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি নিয়া বাড়ি হইতে বাহির হন। একই তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়িটি শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউপির অন্তর্গত দুবলাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ সাইফুল ইসলাম এর চা স্টলের পূর্ব পাশে পাকা রাস্তার ধারে রাখিয়া উক্ত চা-স্টলে চা খাইতে যায়। চা খাওয়া শেষে একই তারিখ ০৯.১০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি রাখার স্থানে গিয়া গাড়িটি দেখিতে না পাইয়া অনেক খোঁজাখুজি করিয়াও তাহার ভ্যান গাড়িটি পান নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনার তারিখ ও সময়ে বর্নিত ঘটনাস্থল হইতে অটো ভ্যান গাড়িটি চুরি করিয়া নিয়া গেছে, যাহার মুল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা। পরবর্তীতে বাদী থানায় এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ ময়নুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে ইং ২৯/০১/২০২৫ তারিখে সকাল ১০.৩০ ঘঃ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা চোর চক্রের দলনেতা মোঃ বাছেদ(৪০), পিতা-মৃত নাজির হোসেন, মাতা-মোছাঃ জাহানারা, সাং-গুয়াডলি, থানা-ধুনট, বর্তমান সাং-চকপোতা(বাগড়া), জনৈক তোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে তাহার বর্তমান ঠিকানা হইতে আটক করাসহ আসামীর দেখানোমতে শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির অন্তর্গত খলিশাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ মোন্নাফ এর বসত বাড়ির উত্তর পাশে ফাকা জায়গা হইতে বাদীর চুরি যাওয়া অটো চার্জার ভ্যানগাড়িটি উদ্ধার করেন।
গ্রেফতারের পর আসামী মামলা মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ন তথ্য প্রদান সহ তার সঙ্গীয় অন্যান্য পলাতক আসামীদের নাম, ঠিকানা প্রকাশ করেছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। মামলাটি তদন্তধীন আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.