দিনাজপুর ব্যুরো চীফ : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন অভীষ্ঠ (SDG) অর্জনে করণীয় বিষয়ে দিনাজপুরে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে ২৯ জানুয়ারি ২০২৫, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সমাজে শুদ্ধাচারের চর্চা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হবে। টেকসই উন্নয়নের জন্য প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সকল স্তরের নাগরিকদের সম্পৃক্ততা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।” কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার
ডাঃ মোঃ ফজলুর রহমান, তত্ত্বাবধায়ক, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্মশালায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি মোঃ হাবিবুল ইসলাম, এবং সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। আলোচনায় আরও অংশ নেন কমল কৃষ্ণ সাহা, ক্লাস্টার কো-অর্ডিনেটর, টিআইবি
প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক, জেলা দুর্নীতি দমন কমিশন মোঃ আখতারুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের চ্যালেঞ্জ, দুর্নীতি প্রতিরোধের কৌশল এবং SDG অর্জনের অগ্রগতি সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিআইবি-র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান। তিনি বলেন, “শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ড অনুসরণ করে, তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।”