1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ফতুল্লায় জন্মদিনের আতশবাজি থেকে পলিথিন কারখানায় আগুন

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২ দেখেছেন

শফিকুল ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পলি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জন্মদিনের আতশবাজি থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।  দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শবর্তী এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়লে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্য আগুন টিনসেড কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে কারখানায় মজুত বিপুল পরিমাণ পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে পুরনো পলি গলিয়ে গার্মেন্টসের প্যাকেজিংয়ের পলির দানা উৎপাদন করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘রাত ১টা ১৭ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। তবে আগুনে কেউ হিতাহত হয়নি। আগুনে কারখানার মজুতকৃত পলি, কোন, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলতে পারব।’ আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘যতটুকু শুনেছি পাশে একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আশপাশে পানির সঙ্কট থাকায় আগুন নির্বাপণ করতে আমাদের বেগ পেতে হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা আগুন নির্বাপণ করতে পেরেছি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.