1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ দেখেছেন

সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) :খাগড়াছড়ির দীঘিনালায় জোড়াব্রিজ-শুকনাছড়া অটোরিকশা মালিক সমবায় সমিতি লিমিটেডের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে জোড়াব্রিজ-শুকনাছড়া অটোরিকশা মালিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে নকশী পল্লী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রদীপ চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অটোরিকশা মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব। একই সঙ্গে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.