মাদারীপুর প্রতিনিধি:বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাদারীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সোমবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ, মাদারীপুরের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা মৌলিক অধিকার। পরিকল্পিত ও নিরাপদ মানব বসতি গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
বক্তারা আরও বলেন, নিরাপদ আবাসন ও টেকসই মানব বসতি নিশ্চিত করা গেলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি একটি পরিকল্পিত ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বিশ্ব বসতি দিবসের কর্মসূচিতে সভাপতি ও অন্যান্য বক্তারা সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং মানব বসতির বর্তমান অবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।