1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প

ফটিকছড়ি জাফতনগরের হযরত আবিদ শাহ (রহঃ)’র আস্তানা শরীফের ওরশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ দেখেছেন

আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের জাহানপুর হযরত আবিদ শাহ (রহঃ)’র আস্তানা শরীফের ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। (২৬ জানুয়ারী) রবিবার ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ও মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আলকাদেরীর সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে বাদে ফজর ছিল খতমে কুরআন,খতমে গাউছিয়া, খতমে খাজেগান। বাদে যুহর ওরশ পরিচালনা কমিটির পক্ষ হতে আস্তানা শরীফে পূস্পমাল্য অর্পন করা হয়। বাদে এশা হতে মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আলোচক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জালাল উদ্দীন, মাওলানা রিদোয়ানুল হক, মাওলানা শফিউল আজম, হাফেজ ইমরান হোসেন, হাফেজ ওসমান, মাওলানা আবু বক্কর, মুহাম্মদ মুহিব্বুল্লাহ, হাফেজ নেজাম উদ্দিন, কাজী মুহাম্মদ আজিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সকল সম্পাদক সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ কিয়াম, ও মাওলানা মুহা আবুল হাশেম আলকাদেরীর আখেরি মোনাজাত, তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের সকল কার্যক্রমের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.