1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

“ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকার ডিসেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ ২৩ জানুয়ারি খ্রি. তারিখ ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন অর রশিদ মহোদয়ের সভাপতিত্বে উপ-পুলিশ কমিশনার(ওয়ারী বিভাগ) ডিএমপি, ঢাকা কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়ারী বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিসি মহোদয় ওয়ারী বিভাগাধীন সকল থানা ও ফাঁড়ির অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ছিনতাকারী, চাঁদাবাজ, পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে উপ-পুলিশ কমিশনার মহোদয় থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জনাব সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন); জনাব এম.এম. সবুজ রানা, সহকারী পুলিশ সুপার (ডেমরা জোন); জনাব আসিফ মাহমুদ গালিব, সহকারী পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) এবং ওয়ারী ডিভিশনের সকল থানার অফিসার ইনচার্জগন, পেট্রোল ইন্সপেক্টরগণ ও সকল ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.