1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় খাবার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের মজমপুর গেটে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সামছদ্দিন আহমেদ কটা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর থানার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী রবিউল আওয়াল, সাবেক জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুর রহমান টিপু, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সালাম, লালন, খন্দকার রাজিব ,ইমরান, জিয়া, আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্ননির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক, দেশপ্রেমিক মহানায়ক। আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি এদেশের মানুষের আত্মনির্ভরশীলতার পথ প্রদর্শক ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.