1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে থানা ওসি মামলা না নেওয়ায় মহাসড়কে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে সরিষার ক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতি পক্ষের মধ্যে সংঘর্ষ দোলন ২৬ নামের ছেলে গুরুতর জখম অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় মামলা না নেওয়ার কারনে মহাসড়কে মানববন্ধন। জানা যায় দিনাজপুর বিরামপুরের কলেজিয়েট স্কুল পাড়ার মৃত কামাল উদ্দিনে ছেলে তৌহিদুর রহমানের তার বাড়ীর পার্শ্বে সরিষার চলমান ক্ষেত ছিল। উক্ত ক্ষেতের মধ্যে প্রবেশ করে মোবাইলে ছবি তুলতে থাকে তার বাড়ীর পার্শ্ববতী বিবাদী পক্ষ মোঃ শামসুল আলমের ছেলে আশরাফুল ইসলাম বাবু ( সে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী কর্মরত) সহ অজ্ঞাত নামা বাধা দিতেই উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আবাদের ক্ষতি হচ্ছে বলে বাদী পক্ষের ছেলে দোলন ও তার মা তাদের সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের আঘাতে বাদী পক্ষ গুরুতর জখম হলে চিল্লাচিল্লি করলে স্হানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদী গন পালিয়ে যান। এমতাবস্থায় দোলন গুরুতর অসুস্থ্য অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রোগীর অবস্থা বেগতিক দেখায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জনা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দোলনের পিতা মোঃ তৌহিদুর রহমান বিরামপুর থানায় মামলা দায়ের করার জন্য থানায় আসলে বিরামপুর থানা ওসি মামলা গ্রহণ করেন নাই। এ-ই মর্মে আজ বাদি তৌহিদুর রহমানের দাবীতে আজ (১৯ জানুয়ারি) রবিবার সকাল ১০:৩০ ঘটিকার সময় বিরামপুর উপজেলা প্রধান ফটকের সামনে মহাসড়কে স্হানীয় লোকজনের বহর নিয়ে একটি মানববন্ধন করেন। এমন অবস্থায় কিছু সময়ের মধ্যে রাস্তায় যানবাহন চলাচলের সমস্যার সৃষ্টি হয়। এমন অবস্থা চলমান থাকা অবস্থায় বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সকলের সামনে বলেন থানায় আসেন মামলা গ্রহণ করা হবে। এমন কথার মাধ্যমে মানববন্ধনের শেষ হয়ে যায়। এ অবস্থায় বিরামপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। এবিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল ইসলাম জানান,উপরের নির্দেশনায় এখন থানায় মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.