1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

বগুড়ায় ৬৫ বোতল ফেন্সিডিল ৩ কেজি গাঁজাসহ পুরুষ ও নারী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ দেখেছেন

মোঃবমিনহাজুল ইসলাম, বগুড়া: বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে রাস্তার উপর থেকে ফেনসিডিল ও গাঁজাসহ পুরুষ ও নারী গ্রেফতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, উল্লেখিত স্থানে আজ বুধবার ১৫ জানুয়ারি অভিযান পরিচালনা করে বিভিন্ন সিএনজি তল্লাশী করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষিদের সামনে আসামী মোঃ আব্দুল ওয়াহাব (২২) এর ডান হাতে ধরা একটি স্কুল ব্যাগ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল অপর আসামী মোছাঃ হাজেরা বেগম (৫০) এর ডান হাতে স্কুল ব্যাগে পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজাসহ ২ পুরুষ ও নারী আসামীকে গ্রেফতার করে বগুড়া সদর থানায় তাদের নামে পৃথক-পৃথক মামলা দায়ের করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ আব্দুল ওয়াহাব (২২), পিতা-মোঃ মঞ্জুরুল ইসলাম, সাং- রাজারামপুর, ওয়ার্ড নং-৪ নং, ইউপি-৭ নং শিবনগর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।
মোছাঃ হাজেরা বেগম (৫০), পিতা মৃত. হাশমত, স্বামী মৃত. আব্দুল ওয়াহাব, সাং অজ্ঞাত কম্পেরহাট, ওয়ার্ড নং-৬ নং, ইউপি-১ নং রামখানা (নাহারগঞ্জ বাজার), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৪(গ) এবং ১৯(ক) ধারায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.