1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন 

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ দেখেছেন

সোহেল রানাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।  ১২ ডিসেম্বর দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন – চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম,মসজিদের ইমাম কামরুল ইসলাম,আলতাফ হোসেন, বুমবু ,ইউপি সদস্য ওবাইদুর রহমান,ইউপি সদস্য আবুবক্কর, শাহনাজ বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।  ৩ জানুয়ারি  রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনায় ৪ জানুয়ারি (শনিবার) রাতে চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.