1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

গাজীপুরের কাশিমপুরে আগুনে দোকান পুরে ছাই

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকারঃ গাজীপুরের কাশিমপুর ৫নং ওয়ার্ড ,শৈলডুবি,জি এম এস গার্মেন্টস এর পূর্ব পাশে সাংবাদিক আমজাদ হোসেনের ভাড়া বাসার সামনে মোঃস্বপন মিয়ার দোকান পুরে ছাই হয়ে গেছে।গতরাত আনুমানিক ৩ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে, জানা যায় দোকানের সামনের এক ভাড়াটিয়া মহিলা দোতলা বাসার বারান্দা থেকে দেখতে পায় উক্ত দোকানে আগুন জ্বলছে। এসময় মহিলার ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা সমস্ত মালামাল সহ নগত দুই লাখ চল্লিশ হাজার টাকা ও দুইটি ফ্রীজ, একটি বড় এলইডি সহ পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় আনুমানিক প্রায় ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন দোকান মালিক মোঃ স্বপন মিয়া। এ বিষয়ে ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক জানান ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনের সুত্রপাত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.