1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

মুগ্ধ ঘুমাচ্ছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ দেখেছেন

মোঃ আতিকুর রহমান মিরন
খোকা তুমি যাচ্ছ কোথায়?
এসো খুব তাড়াতাড়ি,
আসবো রে আসবো মা ফিরে
তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণে যাচ্ছি।

রাস্তায় রাস্তায় অনেক আন্দোলন
গুলি বোমার শব্দ শুনছি,
কি যেন কি হচ্ছে গন্ডগোল
সবাই মুক্তি চায় স্বৈরাচারের পতন।

কত মানুষ রাস্তায় নেমেছে
জীবনের মায়া ছেড়ে,
আমি না হয় পানি পান করাতে
হাত দুটো দিলাম বাড়িয়ে।

পানি পানি পানি লাগবে পানি
তৃষ্ণা নিবারণে এখান থেকে ওখানে
পুলিশের গুলি,কি করে আর ভুল করে
এক গুলিতেই খতম,লুটিয়ে রাজপথে।

মায়ের মন ছুয়ে গেছে
কি যেন হয়েছে আমার খোকার,
একটু পরেই খবর এল
মুগ্ধর বুকে গুলি লেগেছে।

আর বলবে না পানি লাগবে পানি
শুধু অপরাধ ছিল
তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণ,
মুগ্ধ ঘুমাচ্ছে,কেউ ওকে ডাকবে না।

তোমরা সবাই দাঁড়িয়ে কি দেখছো
আমার মুগ্ধকে দেখছো,
মুগ্ধ অনেক ক্লান্ত ও ঘুমাচ্ছে
তোমাদের চোখে জল কেন,কাঁদছো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.