1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

বোয়ালমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ দেখেছেন

শারমিন রহমান,বোযালমারী (ফরিদপুর): গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরেঘুরে অসহায় শীতার্তদের হাতে কম্বল পৌঁছে দিচ্ছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান চৌধুরী । এবছর প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে পাওয়া ২ হাজার ২ শত কম্বল এক সপ্তাহ যাবৎ প্রতিদিন বিতরণ করছেন তিনি। এর মধ্যে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে কিছু কম্বল বরাদ্দ দিয়ে বাকি কম্বল প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে রাত্রি যাপন করা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল নিজ হাতে পৌঁছে দিচ্ছেন তিনি।উপজেলার পৌরসভার ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানা, সোতাশী মার্কাজ মসজিদ মাদ্রাসা ও এতিমখানা, শুকদেব নগর মাদ্রাসা ও এতিমখানা, খরসূতী মাদ্রাসা ও এতিমখানার হতদরিদ্র এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র বিতরণে পাশাপাশি পৌরসভা কার্যালয়, রূপাপাত ইউনিয়ন পরিষদ, বিভিন্ন গুচ্ছগ্রাম ও আশ্রয় কেন্দ্রে বসবাস করা হতদরিদ্র মানুষ ও পৌর সদরের বিভিন্নস্থানে কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে মাননীয় প্রধান উপদেষ্টা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া উপহার এসব কম্বল বিতরণ করা হয়।এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ইউএনও মেহেদী হাসান চৌধুরীর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন প্রমূখ । বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি প্রকৃত শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, এতিম, ছিন্নমূল মানুষ যাতে শীতে কষ্ট না পায় এ লক্ষ্যে উপজেলা প্রশাসন নিজ হাতে তাদের মাঝে এসব শীতবস্ত্র পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা কর যাচ্ছে। এ উপজেলায় বরাদ্দ পাওয়া সকল শীতবস্ত্র শীতার্তদের মধ্যে পৌঁছে দিতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.