1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ দেখেছেন

 

সালমাম রহমানঃ মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২ জন। এতে শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শনিবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ ঘটিকায় উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চর কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পশ্চিম চর কামারকান্দি এলাকার যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম চর কামারকান্দি গ্রামের শাহজাহান মৃধা সঙ্গে একই এলাকার মতিউর রহমান তোতা ও মাহবুব ভূইয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ ফসলি জমিতে মতিউর তার লোকজন নিয়ে ড্রেজার বসায়। এতে বাধা দেয় শাহজাহান মৃধা ও তার পরিবারের লোকজন।
এ সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মতিউর রহমান তোতা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা উপর আক্রমণ করে। এতে নারীসহ আহত হন অন্তত ২ জন।

হামলার শিকার রেখা বেগম (৩৫)’কে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি উপজেলার
পশ্চিম চর কামারকান্দি গ্রামের যাচ্চু মৃধার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায় রেখা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তার মাথায় ৪ টি সেলাই লেগেছে। শাহজাহান মৃধা বলেন, আমাদের জায়গায় জোরপূর্বক ভাবে ড্রেজার বসাতে গেলে আমারা বাধা দিলে আমাদের ওপর হামলা চালায় মতিউর ও তার লোকজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.