1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

দিনাজপুরে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময়

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ দেখেছেন

মোঃ শাহ্ আলম বাবু , দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২ জানুয়ারি-২০২৪ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দিনাজপুরের জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় করেছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সারাদেশে ৫৭ লক্ষ্যে টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ৬ লক্ষ যুক্তহবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এখন বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। খুবশীঘ্রই তেল ,চিনি, আটাসহ সব দ্রব্যমূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এজন্য আমি দেশের প্রতিটি জেলাতে যাচ্ছি।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল পিএসসি, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ১৩ উপজেলা ও পৌর সভার সকল উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক, ১৩ উপজেলার সকল টিসিবির ডিলার বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.