1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ দেখেছেন

মোঃ মোক্তার হোসাইনঃ ২১ ডিসেম্বর  বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠান করে “সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব” এর পক্ষ্য থেকে গুণীজনদের সম্মাননা প্রধান করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব এই অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য যাদের নাম ঘোষনা করা হয় তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মনি, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লিডার শিবির সভাপতি আল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের রণাঙ্গনে ভূমিকা  রাখায় বিএনপি নেতা আব্দুল জলিল (আাষাঢ়িয়ার চর), মাসুদ (ভট্টপুর), জামায়াত নেতা নাঈমুল ইসলাম (কাঁচপুর) ও সাংবাদিক মোঃ শাহাজালাল মিয়া, শিক্ষা বিস্তারে অবধান রাখায় বাসমা ফাউন্ডেশন, শিক্ষাবিদ হিসেবে জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে আসমা আক্তার, উচ্চমাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে নুর নাহার বিউটি, নৈতিকতায় সেরা শিক্ষক হিসেবে সোনারগাঁ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসাইন, ইমামতিতে মাওলানা হাবিবুল্লাহ, স্বাস্থ্য সেবায় ডা: মোঃ লোকমান হোসেন ও বেসরকারি হাসপাতাল ইনসাফ, পরিবেশবীদ হিসেবে মুহাম্মদ হোসাইন, পাবলিক বাস সার্ভিসে স্বদেশ ও নাফ পরিবহন, সেরা পরোপকারী পুলিশ সুপার আকতার হোসেন, দানভীর হিসেবে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স্বচ্ছ রাজনীতিবীদ হিসেবে বিএনপি নেতা ওলিউর রহমান আপেল, মোশারফ হোসেন, অধ্যাপক ইমতিয়াজ বকুল, ইব্রাহীম খলিল ও জামায়াত নেতা মুহাম্মদ ইসহাক, ড. আসগার ইবন হযরত আ’লী, আসাদুল ইসলাম আসাদ, সেরা রাজনৈতিক সংঘটক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব, সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সাংবাদিক সংগঠন সোনারগাঁ প্রেসক্লাব, সর্বোচ্ছ রেমিটেন্স আরোহণ করা ব্যাংক হিসেবে বাংলাদেশ ইসলামি ব্যাংক সোনারগাঁ শাঁখা, সর্বোচ্ছ রেমিটেন্স যোদ্ধা হুমায়ন কাবির ( ভট্টপুর), অভিবাসী সাহায্য সংস্থা ওকাপ, খ্যাতিমান সাংবাদিক হিসেবে আকতার হাবিব, আলোচিত সাংবাদিকতায় আল আমিন তুষার, সাহসী সাংবাদিকতায় মোঃ শাহাজালাল মিয়া ও মোঃ ফাহাদুল ইসলাম, ইসলামি শিক্ষা বিস্তারে ব্যাপক অবধান রাখায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুম রানা, খ্যাতিজনক গ্রাম প্রধান হিসেবে হাজী মোঃ জজ মিয়া। মোগরাপাড়া চৌরাস্তা আল -মদিনা শপিং কমপ্লেক্সের ৫ম তলায় এ সম্মাননা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইব্রাহিম খলিল।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ সম্মাননা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করবে । এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে চলমান রাখার অনুরোধ করেন তিনি। এসময় সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, একজন ভালো মানুষকে তার কাজের স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহিম খলিল বলেন, আমরা সকলেই মানুষ আর মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরও দায়বদ্ধতা রয়েছে । সেই দায়বদ্ধতা থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কিছু ভাল কাজ করে যেতে হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.