1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ দেখেছেন

মোঃ মাহবুুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : সীরাতুন্নবী উদযাপন উপলক্ষ্যে সোনারগাঁওয়ের ঐতিহাসিক নয়াপুর সম্মেলন মাঠে  ২১ ডিসেম্বর, সীরাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মু. জামাল উদ্দিন মিয়া। সীরাত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আব্দুল জাব্বার। অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকির সভাপতিত্বে  অনুষ্ঠান আরো আলোচনা রাখেন, সীরাত উদাপন কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ মমিনুল হক সরকার, ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মজিবুর রহমান মিয়াজি, এ্যাডভোকেট দেওয়ান মুহাম্মদ খোরশেদ আলম, আবু তাহের মাসুদ, প্রিন্সিপাল শাহজাহান প্রমুখ।  অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ব্যাপি সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ছিল ক্রেস্ট, মূল্যবান বই এবং সনদপত্র। বাদ মাগরিব থেকে সাংস্কৃতিক পরিবেশনায় হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে অন্যান্য পরিবেশনায় ছিলেন শিল্পী মশিউর রহমান, ক্বারী খোবাইবুল হক তানঈম আল আজহারী, শিল্পী ইমতিয়াজ আহমেদ প্রমুখ। এছাড়াও শীতলক্ষ্যা থিয়েটারের পক্ষ থেকে নাটিকা পরিবেশন করা হয়। সর্বশেষ প্রিমিয়ার করা হয় ইসলামি নাটক ‘ইসলামি সমাজ বিনির্মাণ’। নাটকটির গল্প লিখেছেন ইসলাম তরিক, পরিচালনা ও সম্পাদনায় আজিজ হাকিম, পরিবেশনায় শীতলক্ষ্যা থিয়েটার৷ ইকবাল হোসাইন মনজু এবং এস এম ইমরান হোসাইনের উপস্থাপনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ হাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস, অধ্যক্ষ ইলিয়াস মোল্লাসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.