মোঃ মাহাবুর রহমান ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা আড়াইহাজার উপজেলা বন্দর উপজেলা সিদ্ধিরগঞ্জ থানা ফতুল্লা থানার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ উপজেলায় জেলা বিএনপির সভাপতি জনাব গিয়াস উদ্দিন, সোনারগাঁও উপজেলায় আব্দুল মান্নান, রূপগঞ্জ উপজেলায় জনাব কাজী মনিরুজ্জামান মনির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সহ থানা উপজেলার সভাপতি সেক্রেটারি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার এমনকি ওয়ার্ডের নেতৃবৃন্দগণ নিজস্ব এলাকার বিভিন্ন পয়েন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাছাড়াও প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ,মাদ্রাসায় এমনকি মসজিদেও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো হচ্ছে চাষারা মোড়, শহীদ মিনার, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাচপুর, মদনপুর, বন্দর, রূপসী, মুড়াপাড়া ঐতিহ্যবাহী কলেজ মাঠ, গাউছিয়া সহ বিভিন্ন কলেজ ভার্সিটি ও আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ এমনকি ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন প্লে কার্ড ক্যাপ গেঞ্জি মাথার বেস পরিধান করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটি থানা ও উপজেলার ইউনিয়ন পরিষদ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও মহান বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে তাদের অনুষ্ঠান সূচি একটু ব্যতিক্রম ছিল। তারা সকাল সাতটা থেকে সহযোগী শিক্ষা ,শিবির কর্মী শিক্ষা শিবির বিভিন্ন দরস এর মাধ্যমে দিনটির সূচনা করেন। পরবর্তীতে তারা মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেন। সেখানে তাদের ওয়ার্ড ও ইউনিটের স্বাগতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণের অংশ হিসেবে মহান বিজয় দিবসে বক্তৃতা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। রাত্র বারোটার পর থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শহীদ মিনারে বিএনপি ও অন্যান্য দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকালে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির মূল দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘরোয়া ভাবেও অনেক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের বক্তাগণ বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। এবং মহান স্বাধীনতা যুদ্ধে এমনকি ৫ আগস্ট এর দ্বিতীয় বিজয়ের যে সকল শহীদগণ স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। ৫ আগষ্টের সংগ্রামে আহত,অসুস্থদের সুস্থতা কামনা করেন।