গোলাম মর্তুজা, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে উদ্বোধনের মধ্য দিয়ে কালাই উপজেলায় পথচলা শুরু করে সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড.নাফিউৎজ্জামান তালুকদার ডলার, উপজেলা স্কাউটস এর আহবায়ক সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, ছাত্র প্রতিনিধি তানিম সরকার।এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত সমন্বয়ক বিডি ক্লিন জয়পুরহাট মাহমুদুল হাসান, জেলা সমন্বয়ক রাকিবুল ইসলাম, জেলা সহ সমন্বয়ক রমজান রকি, উপ সমন্বয়ক লজিস্টিক নাবিহা তাহসিন নুহা,উপ সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া সাইদ আল গালিফ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমবেত শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ইউএন শামিমা আক্তার জাহান বলেন সংগঠনের উদ্দেশ্য মহৎ। এধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখে মানুষ উৎসাহিত হবে। সবাই মিলে আমাদের কালাই উপজেলা তথা পুরো দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলেই আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে পাবো।