মোঃ আতিকুর রহমান মিরন,মোলাদী উপজেলা : শেষবারের মতো শ্রদ্ধা ও ভালবাসা অশ্রু ভরা চোখে বিদায় দিতে হল ডঃ মোঃ ফরহাদ হোসেনকে। ৬ ডিসেম্বর মাহেন্দ্র পরিবহন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ৫,২০ মিনিট পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত্যু ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )শিক্ষা উপসচিব ডঃ মোঃ ফরহাদ হোসেনের মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার মানুষ ছুটে আসেন তার নিথর দেহ এক নজর দেখার জন্য। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন সাহেব, ছুটে আসেন ডাঃ মোঃ সাইয়েদুর রহমান পঃ পঃ কর্মকর্তা। ছুটে আসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,তদন্ত কর্মকর্তা। ছুটে আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ.শিক্ষক সুধীজন। ৭ ডিসেম্বর সকাল ১১,৩০ ধন লক্ষীপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন দলের নেতা কর্মী শিক্ষক সুধী সমাজ ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সকলের দুখে দুখের খুব কাছের মানুষ হারানোর বেদনা। তিনি এমন এক মানুষ ছিলেন ছোট বড় ধনী গরিব সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করার মানুষ তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার ছিল বলে মনে হতো না। তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে সকলে দোয়া মোনাজাত করে।