1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জামান ভূঁইয়া’র কবিতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ দেখেছেন

বাঁচাও দেশ !

জামান ভূঁইয়া

আন্দোলনের নামে ধ্বংসে মেতে
করলো এমন কারা ,
ধ্বংস করলো দেশের সম্পদ
আগুন দিয়ে তারা !

নারী সাংবাদিককে লাঞ্চিত করে
এমন কান্ড কার ,
নর পশুদের হিংস্র থাবা
সহ্য করা ভার ।

করলো গুলি মারলো ছাত্র
এ কেমন কান্ড ,
এমন অপরাধ করলো যে
কে দিবে তারে দন্ড ।

হায়েনার দল হাসপাতাল পুড়ে
কস্ট মানুষের কত ,
জেলখানায় আগুন জ্বালিয়ে
জঙ্গি ছাড়ালো যত ।

পুড়লো তাড়া পুলিশের গাড়ি
পুড়লো এম্বুলেন্স ,
ফায়ার সার্ভিসের গাড়ি পুড়লো
কে দিল লাইসেন্স ।

পাসপোর্ট অফিসে দিল আগুন
সন্ত্রাসীরা যে আরো ,
তাদের বিচার করতে হলে
জলদি করে ধরো ।

প্রশাসনের লোক মারলো
কিসের লক্ষ্মণ এটা ,
সন্ত্রাসী আর জঙ্গিবাদীদের
কেমন বুকের পাটা ।

রেল স্টেশনে আগুন দিল
আগুন ব্যাংকে আরো ,
টোল প্লাজায় দিল আগুন
এবার চিন্তা করো !

নগর ভবন ধ্বংস করার
কারন কি ছিল ,
জানমালের ক্ষতি করে
জঙ্গি প্রমান দিল ।

দোকানপাট করলো লুট
আগুন লাগালো তাতে ,
ব্যাংকে আগুন দিয়ে আরো
মারলো মানুষ সাথে ।

রাস্ট্রের সম্পদ করে নস্ট
কি আনন্দ পায় ,
নেচে গেয়ে ফুর্তি করে
ঘরে তারা যায় ।

এ-সব কাজে জড়িত যারা
করো বিচার তাদের ,
ধ্বংস থেকে বাঁচাও দেশ
বাঁচাও আমাদের ।
২৫ জুলাই ২০২৪ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.