মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী: গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের একটি অংশ আন্দোলনে নেমেছে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় দাশ ব্রহ্মচারীর ভূমিকা প্রশ্নবিদ্ধ দেখা যায়। এই আন্দোলনে নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় দাস কে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতের পন্থী এডভোকেট সাইফুল ইসলাম ২৬ শে নভেম্বর নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনার কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। স্বাধীন দেশে বিশৃঙ্খলার উস্কানি দাতা ইসকন নিষিদ্ধ ও চিন্ময় দাসের বিচার দাবিতে বিভিন্ন মহলের বিক্ষোভ মিছিলে মিছিলে ফেটে পড়ে।এই চিন্ময় চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ ও বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রয়েছে তার প্রতি।এদিকে ইসকন কমিটির পক্ষ থেকে চিন্ময় দাস বহিষ্কৃত বলে তারা ঘোষণা দেয়। তার অপকর্মের দায় ইসকন কর্তৃপক্ষ নিবে না। চিন্ময় দাসের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে অদ্য ৩০ নভেম্বর মুলাদী জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলে নেতৃত্বে মোঃ জাহিদ হোসেন মোল্লা সদস্য সচিব আহবায় কমিটি মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও মোঃ ইউনুস হাওলাদার সদস্য সচিব আহবায় কমিটি মুলাদী পৌরসভা স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলটি মুলাদী পৌর সদরের প্রধান প্রধান সদক প্রদক্ষিণ করে।