1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি এনডিপির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯০ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ভয়ংকর মরন খেলা মেতে উঠেছে উগ্রবাদী সংগঠন ইসকন। অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর জামিন শুনানীকে কেন্দ্র করে একজন তরুণ আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্যই এই হামলা চালিয়েছে তারা। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে এবং ভারতের সরকার সেই ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে আরো বলেন, যারা ৫ই আগস্ট নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের অন্যতম নেতা সারজিস ও হাসনাত আবদুল্লাহ কেও হত্যা করার অপচেষ্টা করা হয়েছে। কারা এই ধরণের ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। এখনও যারা আওয়ামী দোসর হয়ে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে পড়ে আছে তারাই ষড়যন্ত্রকারীর পৃষ্ঠপোষকতা করছে। তাদেরকে শুধু বদলি বা পরিবর্তন করলেই কোন ফলাফল আসবে না। বরং তাদের বিরুদ্ধে ফৌজদারী আদালতে মামলা করে গ্রেফতার করার পরিকল্পনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নেতৃবৃন্দ আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.