1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

আজমিরীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা  করা হয়েছে

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ দেখেছেন

ইস্তিয়াক আহমেদ ইস্তি: ১৭ নভেম্বর বিকেলে আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমুজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে মেসার্স শামসুল ইসলাম থেকে ৩৮ কেজি পলিথিন জব্দ ও ৫০০০ হাজার টাকা জরিমানা, মেসার্স বিকাশ মোদক থেকে ১৬ কেজি পলিথিন জব্দ ও ৩০০০ হাজার টাকা জরিমানা, প্রজেশ কুরি থেকে ৩০০ গ্রাম পলিথিন জব্দ ও ৫০০ টাকা জরিমানা, রতন কুরি থেকে ৭০০ গ্রাম পলিথিন জব্দ ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমুজিবুল ইসলাম বলেন, অভিযানে প্রায় ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়ছে, এ অভিযান চলমান থাকবে।এতে আজমিরীগঞ্জ থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.