1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিংড়ায় “আমি মধ্যবিত্ত” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ দেখেছেন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তরুন লেখক ও সাহিত্যিক মোঃ সামাউন আলী (সুমন) রচিত “আমি মধ্যবিত্ত” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে (১৭ই নভেম্বর) রবিবার সকাল ১১ টায় সিংড়া মডেল প্রেসক্লাব কনফারেন্স রুমে মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক জুলহাস কায়েম ও রবিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি আলতাফ হোসেন।

আরো বক্তব্য রাখেন, অগ্নিবীণা সাহিত্য সংসদের সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল ওহাব, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের নাটোর জেলা সভাপতি কবি রুস্তম আলী মোল্লা , গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, এডভোকেট বাকী বিল্লাহ রশিদী, হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, “আমি মধ্যবিত্ত” কাব্যগ্রন্হের লেখক কবি সামাউন আলী।

বক্তব্য শেষে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তরুণ কবি সামাউন আলী (সুমন) কে “সেরা কবি” সম্মাননা স্মারক ও সনদ এবং এডভোকেট বাকী বিল্লাহ রশীদি “আইন উপদেষ্টা ” হিসেবে মনোনীত হওয়ায় সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.