1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭২ দেখেছেন

এস এম শহিদুল ইসলাম বাবলু, নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলা আওয়ামীলীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খান (৫০) ও তাঁর স্ত্রীসহ তিনজনের নামে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন।
সাখওয়াত হোসেন সুমন খান পৌর শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে জমি দখল হুন্ডি ব্যবসা টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগ ছিল অপর দুই আসামি হলেন সুমন খানের স্ত্রী মোছা নাহিদা আক্তার রুমা (৪৫) ও তারই কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা তৌকির আহমেদ মাসুম (৩৫)।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায় সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন স্বর্ণ চোরাচালান মাদক কারবার টাকা পাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে সিআইডি ও পুলিশ অনুসন্ধানে সুমন খানের ব্যাংক একাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকার সন্ধান পাওয়া যায় তাঁর স্ত্রী মোছা নাহিদা আক্তার রুমার ব্যাংক অ্যাকাউন্টে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার সন্ধান মেলে এ ছাড়া সুমন খানের আরেক কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকার সন্ধান পাওয়া গেছে শুধু টাকা নয় কয়েকটা আলিসান বাড়ী গাড়ি ও হোটেল আছে তার এসব টাকার বৈধ আয়ের উৎস না থাকলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের জমা স্থানান্তর ও রূপান্তর করা হয় এসব অপরাধে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ধারায় তাঁদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন লালমনিরহাট সিআইডি পুলিশ
এ বিষয়ে লালমনিরহাট সিআইডি’র এ এসপি আবদুল হাই সরকার বলেন নিয়ম অনুযায়ী মামলাটি সিআইডি তদন্ত করবে আসামিদের প্রত্যেককে গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান আছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.