1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ,গুদাম সিলগালা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন (২৭ হাজার কেজি) চাল জব্দ করা হয়েছে। এ- সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, ওই গুদাম সিলগালা করে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্যবসায়ী ফারুক হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বাঁশোপাতা এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর টিসিবি, বিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে কিনে তালোড়া বাজারের গুদামে মজুত করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির নেতৃত্বে সেনাসদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ওই গুদামে অভিযান চালান। গুদামে বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন চাল পাওয়া যায়। এ সময় চালসহ গুদাম সিলগালা ও অবৈধভাবে চাল ক্রয় এবং মজুতের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক “জাতীয় দৈনিক ঘোষণা” -কে জানান, জব্দ করা ২৭ মেট্রিক টন চালের মূল্য ১২ লাখ ১৫ হাজার টাকা। আটক ব্যবসায়ী ফারুক হোসেনকে থানায় সোপর্দ এবং এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক শিহাব উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে রয়েছে। এখনও মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.