মো: মিনহাজুল ইসলাম, বগুড়া: শনিবার ২৬ অক্টোবর বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর পূর্ব পাশে গোবিন্দগঞ্জ হতে বগুড়াগামী ব্যাটারি চালিত অটো গাড়ী তল্লাশী করে মোঃ আপেল মিয়া (২৭) কে ১৩১ বোতল ফেনসিডিল ও ৩ গাঁজাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ব্যাটারি চালিত অটো গাড়ী গতিরোধ করে চালকের আসনে বসা গ্রেফতারকৃত আসামি হলেন,
শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের গোনেশপুর পূর্ব পাড়ার পিতা- মোঃ ফজলু মিয়ার পুত্র মোঃ আপেল মিয়া (২৭) গ্রেফতার। একটি ব্যাটারি চালিত অটো তল্লাশী ও ড্রাইভার সীট কভারের ভিতর থেকে ১৩১ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা অটো গাড়ীর চাবিসহ গ্রেফতার করা হয় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৪(গ) ও ১৯(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়। উক্ত আসামীকে বগুড়া সদর থানার হেফাজতে দেওয়া হয়।