নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে কুতুবপুর ইউনিয়ন যুবদল। ২৭ শে অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের রসুলপুর থেকে শুরু করে মাডা পট্রি, রেললাইন, বৌবাজার, পাগলা রেলওয়েস্ট্রেশন, নন্দলালপুর, নয়া মাটি,চিতাশাল,নূরবাগ হয়ে শাহী বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম তেলা, সহ-সভাপতি মামুন প্রধান, যুগ্ম সম্পাদক মজিবর রহমান তপন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক,৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান শফিক, ৮ শেখ মোহাম্মদ মতিন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক তারেকুর রহমান টিটু, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. হরযত, সোহাগ গাজী, রেজাউল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।