1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

পরমেশ্বরপুর বিওপি কাছে বোচাগঞ্জ চিহ্নিত মাদক চোরাকারবারি বিপুল পরিমাণ মাদকসহ আটক

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৪ দেখেছেন

মোঃ আইয়ুব আনছারী, পীরগঞ্জ:  বিশ্বাস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাযায় ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অদ্য ১৯ অক্টোবর ২০২৪ তারিখে রাত্রি অনুমানিক ২১০ ঘটিকায় পরমেশ্বরপুর বিওপি এর দায়িত্ব পূর্ণ এলাকায় সিমান্ত হতে ১৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ০৫ নং ছাতইল ইউনিয়নের দক্ষিণ তেতড়া গ্রামের ঢোলডাঙ্গী নামক স্থানে মোঃ নরুল হক এর বাড়িতে কিছু মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করিতেছিল । উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি এর একটি চৌকস টহল দল মোঃ নরুল হকের বাড়িতে উপস্থিত হওয়ায় মাত্রই বিজিবি টহল দল উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বোচাগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ নরুল হককে (৪৩) পিতা মৃত মোঃ মহির উদ্দিন সাং দক্ষিণ তেতড়া ডাকঘর মাহেরপুর, বোচাগঞ্জ, দিনাজপুরকে ৩৯৪ বোতল ভারতীয় ফ্রেনসিডিল সহ আটক করতে সক্ষম হয় বলে জানা গেছে। আটক কৃত চোরাকারবারি মাদক ব্যবসাশী আসামিকে বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি। এলাকা বাসি মুগ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.