মোঃ আইয়ুব আনছারী, পীরগঞ্জ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৬/১০/২০২৪ তারিখ অনুমানিক ১০০ ঘটিকায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ৫ নং ছাতইল ইউনিয়নের নোনাগ্রাম নামক স্থানে পরমেশ্বপুর বিওপির সিমান্ত পিলার ৩৩১/৫ এস এর নিকট বর্তী আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান খেতের পাশ্বে কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারত পারাপারের সময় বিজিবি টহল দল তাদের চ্যালেন্জ করে ০১ জন মহিলাকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য আটক কৃত ব্যাক্তি একজন বাংলাদেশি নাগরিক। আটক কৃত নারি শ্রীঃ মতি ভারতী রানি (৪৫) পিতা মৃত হরিপদ রায় সাং বড় বন্দর নতুন পাড়া, চুরি পট্টি, সদর দিনাজপুর। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে বোচাগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।