সোহাগী আক্তার জুই, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ ১১ই অক্টোবর রাত ১১ টা ৪৫ মিনিটে ৪০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে। শুক্রবার রাতে কোনাবাড়ি থানা পুলিশ কোনাবাড়ী-কাশিমপুর রোডের শরীফ মেডিকেলের সামনে থেকে মাদক কেনাবেচার সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে । গ্রেপ্তারকৃতরা হলো- আসামি ( ০১)মোঃ রবিউল আলম উজ্জল (২৪) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার, পাথরডুবি গ্রামের আব্দুল হামিদের ছেলে, আসামি (০২) মোঃ ফারুক হোসেন , রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের আবুল হোসেনের ছেলে। তারা দুজনেই কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বাসা ভাড়া বাসায় বসবাস করে। বিষয়টি নিশ্চিত করে জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, তারা গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মাদক সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে এবং আমাদের মাদক বিরোধী অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।