1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প

সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার আটক – ১

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৩ দেখেছেন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়ে এগুলো উদ্ধার বরা হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।

আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তারা সব ভাই আত্মগোপনে আছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.