1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৬ দেখেছেন

জয় ফেমাস সাদ্দাম, বগুড়াঃ নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, সন্ত্রাস-চাঁদাবাজের স্থান বিএনপিতে নেই। গত ৫ আগস্ট এদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। জনগণ হচ্ছে বিএনপির শক্তির উৎস। আমরা বিএনপির নেতাকর্মীদের এদেশের জনগণের চিন্তা-চেতনার কথা মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর তার পেত আত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তাই সামনে শারদীয় দূর্গৎসব আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কেউ যেন কোন বিশৃঙ্খলা ঘটাতে না পারে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দলের সকল ইউনিটের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে হবে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সব ধরনের প্রতিবন্ধকতার সমুচিত জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় সোমবার ৭অক্টোবর বিকেলে নন্দীগ্রাম বীর মুগ্ধ মঞ্চে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বগুড়া ৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নিবাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদন চাঁন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রহিমা খাতুন মেরী, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথী, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি সরকার মকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বগুড়া জেলা মৎস্যজীবি দলের সভাপতি বকুল হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক মুসা, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম,আর হাসান পলাশ।

নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, নন্দীগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোঃ আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম হোসেন, বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত, সাবেক চেয়ারম্যান আঃ বারী বারেক, সামছুল ইসলাম, বগুড়া জেলা ওলামা দলের সাবেক ধর্মীয় সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহা। নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা জামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, সবুজ, পৌর যুবদলের আহবায়ক মো. গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ হাকিম রিন্টু, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, পৌর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান তারেক, সাংগঠনিক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী সাংগঠনিক আলামিন সহ নন্দীগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.