1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

২ কোটি টাকার মালিক ৭ দিনেই , আওয়ামীলীগ পতনেই হলো আলাদিনের চেরাগ।

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৫২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার পরে যেন আলাদিনের চেরাগের সন্ধান পেয়েছেন নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরের যুবদল সন্ত্রাসী খোপা ইকবাল। আচমকা কপাল খুলে গেছে তার। ৫ আগষ্টের পরে মাত্র ৭ দিনেই কামাই করেছেন মাত্র ২ কোটি টাকা! পট পরিবর্তনের সুযোগ নিয়ে শুধুমাত্র অপহরণ, দখল ও বাড়িঘরে হামলা দিয়ে কামাই করেছেন ওই টাকা। মাদক ব্যবসা, জমি দখল ও আরও অনেক খাতে আগেই সিদ্ধহস্ত ছিলেন এই চতুর সন্ত্রাসী।

পুরো নাম সৈকত হাসান ইকবাল হলেও এলাকায় খোপা ইকবাল নামেই সে পরিচিত। ফতুল্লা থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক একটি পদও রয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফ উল্লাহ বাদললের কয়েকটি বাড়ির পরেই তার বাড়ি।

স্থানীয়রা জানায়, ৫ আগষ্ট বিকাল থেকেই রঙ বদলে যেতে শুরু করে খোপা ইকবালের। সময় ও সুযোগকে কাজে লাগিয়ে কিশোর গ্যাং লিডার ডাকাত শহীদের সঙ্গে গড়েন জোট। রাতেই হামলা চালায় কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উল্লাহ বাদলের বাড়িতে। পরে চেয়ারম্যান তাকে ডাকালে এসব থামাতে ও আর হামলা হবে না-এমন শর্তে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তবে চেয়ারম্যানের কাছ থেকে নিয়েই ক্ষান্ত হয়নি সে।

একই শর্তে চেয়ারম্যানের ছেলে সাজনের কাছ থেকেও ৪ লাখ টাকা নেয়। শুধু তাই নয়, সাজনের ব্যবহৃত মোটরসাইকেলও নিয়ে নেয়। ডাকাত শহীদের সঙ্গে মিলে ছাত্রলীগ কর্মী তুষারের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করে তাকে দেশের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে পাঠিয়ে দিয়েছে। খিল মার্কেট মালিক সমিতির সিদ্দিকের কাছ থেকে ২ লাখ টাকা, আওয়ামী ঘরনার ব্যবসায়ী বাবুলের কাছ থেকে ৩ লাখ টাকা, বাদল চেয়ারম্যানের ছেলে সাজনের ব্যবসায়িক কেয়ারটেকার কাশেমের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করেছে। খিল মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকের কাছ থেকে এক লাখ টাকা আদায় করে।

স্থানীয় একটি সূত্র জানায়, জমি-জমার ব্যবসায় সে সাইফ উল্লাহ বাদলের পার্টনার। আওয়ামী লীগ সরকার আমলে নিয়মিত কমিশনের বিনিময়ে ব্যবসা চালিয়েছে। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে মিলে একটি জমি মোটা অঙ্কের টাকায় বায়নাও করেছে। কিন্তু পট পরিবর্তনের সুযোগে সে টাকাও একাই মেরে দিয়েছে খোপা ইকবাল। পট পরিবর্তনের মাত্র ৭ দিনে মুক্তিপণ, চাঁদাবাজি ও দখল থেকেই তার কামাই হয়েছে দুই কোটি টাকার উপরে। শুধু তাই নয়, গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ ও খিলমার্কেট দোকান মালিক সমিতিও দখল করেছেন ক্ষমতার জোরে।

এদিকে খোপা ইকবালের এসব অপকর্মের কথা এখন কাশীপুরে মুখে মুখে ফিরছে। এ নিয়ে খোদ দলের ভেতরেই চাপা ক্ষোভ দেয়া দিয়েছে। এসব নিয়ে বিএনপি ও যুবদলের নেতারা তাকে শাসন করলেও কারো কথাই শোনছে না ইকবাল। এমনকি সে এসব অপকর্মের জন্য তার ক্রাইম পার্টনার ডাকাত শহীদের উপর চাপিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে।

এসব অভিযোগ তার কানেও এসেছে উল্লেখ করে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন বলেন, বিএনপি কারো ব্যক্তিগত অপরাধের দায় নিবে না। আমাদের জেলা বিএনপির সভাপতি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন । সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.